| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভক্তদের অবাক করে অবসরের ঘোষণা দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩১ ১২:৪৪:০১
ভক্তদের অবাক করে অবসরের ঘোষণা দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া

আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার সবচেয়ে বড় অর্জন কোপা আমেরিকা জয়। গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে স্বাগতিক দলকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। এর আগে দেশের হয়ে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন এই প্রতিভাবান খেলোয়াড়।

মূলত তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমি অবসরে চলে যাবো। জাতীয় দলে অনেক খেলোয়াড় ঢুকছে। ওরা ধীরে ধীরে গড়ে উঠছে। জাতীয় দলের ক্যাম্পে তরুণদের উন্নতি করতে দেখেছি।’

ডি মারিয়া বলেন, ‘তরুণ খেলোয়াড়রা জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে দারুণ ফুটবল উপহার দিচ্ছে। এসব দেখার পরও আমার পক্ষে দেশের জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়া স্বার্থপর মনে হবে। দেশের হয়ে আমি অনেক দিন খেলার সুযোগ পেয়েছি। যা চেয়েছিলাম, ইতোমধ্যে তা অর্জন করে ফেলেছি। কাতার বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। সেখানে অংশগ্রহণ করতে চাই। এরপর আমি নিশ্চিতভাবেই দেশের জার্সিটা খুলে রাখবো।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০১৫ সালে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। দুর্দান্ত সাতটি বছর কাটিয়ে সদ্য সমাপ্ত মৌসুমে প্যারিসের ক্লাবটিকে বিদায় বলেন। বর্তমানে ফ্রি এজেন্ট তিনি। আসন্ন মৌসুমে আক্রমণভাগের এই খেলোয়াড়কে দেখা যাবে অন্য কোনো ক্লাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...