| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তন হল এশিয়া কাপের সময়, জেনে নিন ন০অতুন সময়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ১১:৪১:৩৯
পরিবর্তন হল এশিয়া কাপের সময়, জেনে নিন ন০অতুন সময়

আয়োজক শ্রীলঙ্কা সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল। যে কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার আলোচনাও শোনা গিয়েছে নানা সময়ে। তবে এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে লঙ্কানরা। তাই এশিয়া কাপ আয়োজনের ব্যাপারেও আশাবাদী এই দেশ।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউজ জানাচ্ছে এ খবর। প্রাথমিকভাবে ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের। সেটি এখন তিন দিন এগিয়ে ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আয়োজনের কথা ভাবছে লঙ্কান বোর্ড।

তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অংশগ্রহণকারী অন্য দেশগুলোর সম্মতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রীলঙ্কা ছাড়া অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও কোয়ালিফায়ার খেলে আসা অন্য দল।

স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও পাকিস্তানসহ অংশগ্রহণকারী অন্য দলগুলোর অনুরোধের ভিত্তিতে তারিখ এগিয়ে আনা হচ্ছে- এমনটাই জানাচ্ছে দ্য নিউজ। কেননা প্রায় সব দলেরই রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাখার জন্যই নতুন সূচির প্রস্তাব করা হয়েছে।

সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ঘুরিয়ে ফিরিয়ে হয় এশিয়া কাপ ক্রিকেট। যেহেতু চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি কুড়ি ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে আগস্টের মাঝামাঝিতে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...