| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাটলার-সঞ্জুদের ব্যাটিং দাপোটে ফাইনালে যেতে গুজরাতের প্রয়োজন ১৮৯ রান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৪ ২২:০৭:২৩
বাটলার-সঞ্জুদের ব্যাটিং দাপোটে ফাইনালে যেতে গুজরাতের প্রয়োজন ১৮৯ রান

প্রথম কোয়ালিফায়ার জিতলেই ফাইনালে যাওয়ার টিকিট। এই ম্যাচ জেতার জন্য মুখিয়ে থাকবে যে কোনও দল। অধিনায়ক হিসেবে প্রথম বার আইপিএলের কোয়ালিফায়ার খেলছেন হার্দিক পাণ্ড্য। সেই ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার সময় নিজেদের লক্ষ্য জেনে খেলতে চাইলেন হার্দিক।

দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সবালকে ফিরিয়ে দিয়ে গুজরাতের শুরুটা ভালই করেছিলেন যশ দয়াল। ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে মাত্র তিন রান করে ফিরে যান তরুণ ওপেনার। কিন্তু সেখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন সঞ্জু স্যামসন এবং জস বাটলার। ২৬ বলে ৪৭ রান করেন স্যামসন। একটা সময় মহম্মদ শামির ঘুম ছুটিয়ে দিয়েছিলেন দু’জনে। নিজের প্রথম তিন ওভারে শামি দিলেন ৩০ রান। স্যামসনকে ফেরান সাই কিশোর। লং অনে ক্যাচ নেন আলজারি জোসেফ।

দেবদত্ত পাড়িক্কল এসে পেল্লাই দুটো ছয় মারলেও ২৮ রানের বেশি করতে পারেননি। হার্দিকের বলে বোল্ড হয়ে যান তিনি। শুরু থেকে মন্থর ইনিংস খেললেও শেষ বেলায় নিজের ছন্দে দেখা যায় বাটলারকে। ৮৯ রান করে রান আউট হন ইংরেজ ব্যাটার। শেষ ওভারে দুই উইকেট গেল রান আউটে। ৫৬ বলে ৮৯ রান করেন বাটলার। ১২টি চার এবং দু'টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

জয়ের জন্য ঋদ্ধিদের সামনে ১৮৯ রানের লক্ষ্য। এই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে খেলার সুযোগ পেয়ে যাবেন তাঁরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...