| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজঃ ফেঁসে গেলেন বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১৯:২৮:১১
ব্রেকিং নিউজঃ ফেঁসে গেলেন বাবর আজম

কী ব্যাপারে? বাবর যা করেছেন, সেটি হচ্ছে নিজের ছোট ভাইকে লাহোরে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এটি বোর্ডের চোখে সুযোগ-সুবিধার অপব্যবহার। একই সঙ্গে অধিনায়ক হিসেবে ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবেও দেখা হচ্ছে এটিকে। ‘বহিরাগত কাউকে’ হাই পারফরম্যান্স সেন্টারের সুযোগ-সুবিধা ব্যবহার করতে দেওয়া তাঁর ঠিক হয়নি—এটাই পিসিবির পক্ষ থেকে বাবরকে মনে করিয়ে দেওয়া হয়েছে।

বাবরের ছোট ভাই সাফির আজম ক্রিকেট খেলেন। হয়তো ভালোই খেলেন। কিন্তু তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে নিজের জায়গা করে নিতে পারেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও নথিভুক্ত কোনো খেলোয়াড় তিনি নন। তাই লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারের কোনো সুযোগ-সুবিধাই ব্যবহার করার অধিকার তাঁর নেই। এসব সুযোগ–সুবিধা কেবল পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার ও হাই পারফরম্যান্স ইউনিটের খেলোয়াড়দের। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা অনেক ক্রিকেটারও এই সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারেন না।

সাফির এত কিছু বোঝেননি। ভাইয়ের প্রভাব ব্যবহার করে তিনি হাই পারফরম্যান্স সেন্টারের নেটে অনুশীলন করেছেন। নিজের ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্টও করেছেন। বাবর ফেঁসেছেন সেই ভিডিওর কারণেই।

ভিডিওতে দেখা যাচ্ছে বাবরের ভাই সাফির নেটে ব্যাটিং করছেন। বাবর ক্যামেরার পাশে দাঁড়িয়ে ‘বহুত আলা’ বলছেন। উর্দু ভাষায় ‘বহুত আলা’ মানে প্রশংসা। ভাইয়ের ব্যাটিং দেখে মুগ্ধই হচ্ছেন পাকিস্তান অধিনায়ক। বোলিংটা বাবর করেননি, করেছেন বাবরেরই এক সহকর্মী। তবে পিসিবির ক্ষিপ্ত হওয়ার বড় কারণ হচ্ছে, অপেশাদার সাফিরকে বোলিং করছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার শাহনেওয়াজ দাহানি।

এ ব্যাপারে পিসিবির একজন মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘বাবর কিছুদিন আগে হাই পারফরম্যান্স সেন্টার তাঁর ছোট ভাইকে নিয়ে আসেন। সেখানে তাঁর ভাই নেটে ব্যাটিং অনুশীলন করেছেন, এটা পিসিবির দৃষ্টিতে পড়েছে।’

মুখপাত্র আরও বলেন, ‘ব্যাপারটা নিয়ম বহির্ভূত। পাকিস্তানের কোনো ক্রিকেটার এটি নিজে ব্যবহার করতে পারবেন ঠিকই, কিন্তু সেখানে তিনি তাঁর নিজের বন্ধু-বান্ধব বা আত্মীয়কে আনতে পারবেন না। বাবরকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। তিনি যেন এই ভুল ভবিষ্যতে না করেন।’

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তাঁর অবস্থান আর শৃঙ্খলা রেকর্ড অবশ্য বিবেচনায় নিচ্ছে পিসিবি। বোর্ড এটিকে বাবরের অনিচ্ছাকৃত ভুল হিসেবেই দেখেছে বলে জানিয়েছেন মুখপাত্র, ‘আমরা বাবরের অবস্থান জানি। তাঁকে খুব বিনয়ের সঙ্গেই ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হয়েছে। এটাকে সাধারণ একটা অনিচ্ছাকৃত ভুল হিসেবেই দেখা হচ্ছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...