ওয়ানডে মেজাজে দুর্দান্ত সেঞ্চুরি করলেন তামিম, দেখুন সর্বশেষ স্কোর
ওপেনার তামিম ইকবাল তৃতীয় দিনের শুরুতেই দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। টেস্ট ক্রিকেটে নিজ স্বভাবসুলভ ব্যাটিংই করছেন তামিম। তার সঙ্গে সমানতালে ব্যাটিং করার চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয়। তিনিও হাফ সেঞ্চুরির পথে।
সহজ ক্যাচ ছিল। ফাইন লেগ বাউন্ডারিতে দাঁড়িয়ে সেই ক্যাচটাও ধরতে পারলেন না লাসিথ এম্বুলদেনিয়া। তার হাত ফস্কে বেরিয়ে যাওয়া ক্যাচে উল্টো চার পেয়ে গেলেন মাহমুদুল হাসান জয়।
৫১ রানে জীবন পাওয়া জয় তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে শক্ত ভিত গড়ে দিচ্ছেন বাংলাদেশকে। ইতিমধ্যেই তাদের জুটি পার করে ফেলেছে ১৫০ রানের ঘর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৬৯/১ (৫১ ওভার) (তামিম ১০০*, শান্ত-০*)।
