| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পাঞ্জাবের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে দিল্লি ক্যাপিটালসের একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ১২:৪৫:১৫
পাঞ্জাবের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে দিল্লি ক্যাপিটালসের একাদশ ঘোষণা

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ ম্যাচে ব্যাঙ্গালুরু ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চারে থাকলেও বাদ পড়ার শঙ্কা রয়েছে। কেননা তাদের রানরেট -০.৩২৩। হাতে মাত্র একটি ম্যাচ।

অন্যদিকে ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম নম্বরে দিল্লি ক্যাপিটালস। তাদের রানরেট ০.২১০। এছাড়াও ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম নম্বরে পাঞ্জাব কিংস। তাদের রানরেট ০.০২৩।

দিল্লি ক্যাপিটালসের পরবর্তী দুটি ম্যাচে রয়েছে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। প্লে-অফে উঠতে হলে এই দুই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে দিল্লিকে। আর সেটি যদি করতে পারে তাহলে চতুর্থ দল হিসাবে প্লে-অফ নিশ্চিত করবে দিল্লি ক্যাপিটালস। সেক্ষেত্রে পরের ম্যাচে জয়লাভ করলেও বাদ পড়ে যাবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো এবং পাঞ্জাব কিংস।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস সেরা একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি থেকে ফিরে একাদশে আসতে পারেন পৃথ্বী শ। এছাড়াও অ্যানরিচ নর্টজের পরিবর্তে দলে আনা হতে পারে মোস্তাফিজুর রহমানকে।

আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ/কেএস ভারত, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক এবং উইকেট কিপার), রোভমান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে/মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।

পাঞ্জাব কিংস: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ঋষি ধাওয়ান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আরশদীপ সিং

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...