| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ বিসিবি থেকে বিশাল সুখবর পেল অমিত হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ২২:৩৯:০৪
হঠাৎ বিসিবি থেকে বিশাল সুখবর পেল অমিত হাসান

এই মৌসুমে ক্রিকেট প্রেমীদের উপহার দিলেন দারুণ সব ইনিংস। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেতেও দেরি হলো না ডানহাতি এই ব্যাটসম্যানের। ডাক পেয়ে গেলেন হাই পারফরম্যান্স ইউনিট দলে। এবারের হাই পারফরম্যান্স ক্যাম্পের জন্য মঙ্গলবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতবারের চেয়ে পাঁচ জন বেশি ক্রিকেটার রাখা হয়েছে এই ক্যাম্পে।

চার মাসের ক্যাম্পে ফিটনেস ও স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবেন এই উঠতি ক্রিকেটাররা।

২০২১-২২ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে অমিতের। প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে করেছেন দুটি করে সেঞ্চুরি। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও হেসেছে তার ব্যাট।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই শতকের উষ্ণ ছোঁয়া পান খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা ২০ বছর বয়সী এই ক্রিকেটার। পরে সেঞ্চুরি করেন আরেকটি। সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৭.৫০ গড়ে রান করেন ৫৭৫, আসরে যা ষষ্ঠ সর্বোচ্চ।

অমিতের মতো হাই পারফরম্যান্স ক্যাম্পের দলে ব্যাটসম্যানদের মধ্যে নতুন মুখ হিসেবে আছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ডানহাতি ব্যাটসম্যান আইচ মোল্লা।

পেসারদের মধ্যে বেশ কয়েকজনকে নতুন করে নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য তৈরির ভাবনায়। ক্যাম্পে সবচেয়ে বেশি ক্রিকেটার এই বিভাগেই।

সবশেষ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ২৯ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার রকিবুল হাসান আছেন এবারও। তার সঙ্গী আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। নেই কোনো অফ স্পিনার।

রাখা হয়েছে দুই লেগ স্পিনার রিশাদ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে। এরই মধ্যে আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছেন ব্যাটিং অলরাউন্ডার আমিনুল। তবে লম্বা সময় বাইরে থাকায় নতুন করে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাকে।

যুব বিশ্বকাপজয়ী আকবর আলি এবারও আছেন হাই পারফরম্যান্স ক্যাম্পে।

ঢাকার বাইরে তিনটি শহরে হবে ক্যাম্প। আগামী রোববার শুরু হবে কক্সবাজারে। সেখানে ফিটনেস ও বোলিং নিয়ে কাজ করা হবে। সিলেটে ২ জুন থেকে শুরু স্কিল ক্যাম্প।

এরপর চট্টগ্রাম ও ঢাকা মিলিয়ে ১৬ জুলাই থেকে ০৯ সেপ্টেম্বর চলবে ভবিষ্যতের জন্য ক্রিকেটার গড়ার এই প্রোগ্রাম।

এইচপি দল:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির হোসেন, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা।

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান, এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরি, আশিকুর জামান।

স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

উইকেটরক্ষক: আকবর আলি। এবারের হাই পারফরম্যান্স ক্যাম্পের জন্য মঙ্গলবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতবারের চেয়ে পাঁচ জন বেশি ক্রিকেটার রাখা হয়েছে এই ক্যাম্পে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...