| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ চরম দু:সংবাদ, সিরিজ বাতিল করলো শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ২১:৫৯:২৪
ব্রেকিং নিউজঃ চরম দু:সংবাদ, সিরিজ বাতিল করলো শ্রীলঙ্কা

মূলত এই সময় সিরিজ বাতিল করার মুল কারণ হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। যার ফলে পাক বাহিনির সাথে সিরিজটি সংক্ষিপ্ত করেছে তারা। মূলত আর্থিক ঘাটতি পোষাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির মিডিয়া ডিরেক্টর সামি উল হাসান বলেছেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আর্থিক ঘাটতি পোষাতে এক সপ্তাহ আগে তাদের লিগ শুরু করতে চায়। এ কারণেই তারা ওয়ানডে সিরিজটি বাতিলের প্রস্তাব দিয়েছিল। আমরা সেটা গ্রহণ করেছি।'

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজটি অবশ্য ওয়ানডে সুপার লিগের অংশ ছিল না। এ কারণে পিসিবির কোনো আপত্তি ছিল না ওয়ানডে সিরিজ বাতিলে। দ্রুতই টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন সামি।

তিনি বলেন, 'যেহেতু সিরিজটি সুপার লিগের অংশ ছিল না তাই আমরা আপত্তি করিনি। সিরিজের চূড়ান্ত সূচি আলোচনাধীন রয়েছে এবং দ্রুতই তা প্রকাশ করা হবে।'

শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক মন্দা। এর মধ্যে দেশটিতে আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করাই অনেক কঠিন। এমন অবস্থায় দেশটিতে প্রতিদিনই ১২ ঘণ্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে। এসএলসির বেশ কিছু জেনারেটর থাকলেও তার জন্য পর্যাপ্ত তেলের ব্যবস্থা করতে পারছেন না তারা।

এমন অবস্থায় দেশটিতে আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করাই কঠিন হয়ে পড়েছে। এ কারণে দেশটিতে এশিয়া কাপের আসর আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর। বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে আরব আমিরাত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...