চেন্নাইর বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস
শেষ ম্যাচে পৃথ্বী শ, অক্ষর প্যাটেল কিংবা মুস্তাফিজুর রহমানের মত তারকা ক্রিকেটারদের রাখা হয়েছিল একাদশের বাইরে। তবে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছিল দিল্লী ক্যাপিটালস। তবে নিজেদের ১১ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আবারও দিল্লীর একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান সহ একাধিক ক্রিকেটার।
আইপিএলের ১৫ তম আসরে ৫০ তম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে পৃথ্বী শ এর পরিবর্তে একাদশে ওপেনার হিসেবে নেয়া হয়েছিল মান্দিপ সিংকে। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ফলে তার পরিবর্তে একাদশে আবারও ফিরিয়ে আনা হতে পারে পৃথ্বী শ’কে।
অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে পেস বোলিং বিভাগেও পরিবর্তন আনে দিল্লী। যেখান এনরিখ নরকিয়াকে যুক্ত করা হয় একাদশে। তবে মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৪ ওভার বল করে ৩৫ রান খরচায় মাত্র ১ উইকেট নিয়েছেন নরকিয়া। তাই তার পরিবর্তে আবারও একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।
মুস্তাফিজ বোলিং বিভাগে যুক্ত হলে খলিল আহমেদ-শার্দূল ঠাকুরদের সাথে মিলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে গোটা ম্যাচেই। এছাড়া ব্যাটিং বিভাগে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার মিলে দলকে ভালো শুরু এনে দিলে বাকি ব্যাটাররা নিজেদের কাজটাও সহজভাবে করতে পারবে।
রিশাব পান্তের অধিনায়কত্বে থাকা দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে অধিনায়ক সহ মিচেল মার্শ কিংবা রভম্যান পাওয়েল থাকার কারনে শক্তিমত্তা বেড়েছে আরও বেশ খানিকটা।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামীকাল (৮ মে) রাত ৮টায়।
এক নজরে দেখে নেয়া যাক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
