১৫৬.৯ কিমি- আইপিএলে ইতিহাসে গত ১০ বছরে এই প্রথম
সানরাইজার্স হায়দরাবাদের পেস সেনসেশন গড়লেন আইপিএলে গতির রেকর্ড। এবারের আইপিএলে ১৫০ কিলোমিটার গতি নিয়মিতই ছাড়িয়ে যাচ্ছিলেন উমরান। গতির ঝড়ে তিনি এবার তোলপাড় ফেলে দিয়েছেন আইপিএলে। তাকে এখনই ভারতের টি-টোয়েন্টি দলে দেখতে চাওয়া লোকের সংখ্যাও কম নয়। সেই দলে আছেন বিশ্বক্রিকেটের অনেক বিশেষজ্ঞও।
সেই উমরান এবার গতির তোড়ে শুধু নিজেকে নন, ছাড়িয়ে গেলেন আইপিএলে গত ১০ বছরে সবাইকে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বৃহস্পতিবার দ্বাদশ ওভারে তার একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৫৪.৯ কিলোমিটার। অল্পের জন্য তখন ১৫৫ ছুঁতে না পারলেও ইনিংসের শেষ ওভারে ছাড়িয়ে যান অনেকটা ব্যবধানে। এবার তার একটি বলের গতি ১৫৬.৯ কিলোমিটার!
আইপিএলে প্রথম চার আসরের বলের গতির হিসাব সব সংরক্ষিত নেই। ২০১২ সাল থেকে এবারের আসর পর্যন্ত সবচেয়ে গতিময় ডেলিভারিটি করেছিলেন আনরিক নরকিয়া। ২০২০ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের একটি বলের গতি ছির ১৫৬.২ কিলোমিটার। এবার নরকিয়াকে স্বাক্ষী রেখেই তার দলের বিপক্ষে আরও গতিময় ডেলিভারি করলেন উমরান।
পরের ডেলিভারিতে আবার ১৫৫ ছাড়িয়ে উমরান করেন ১৫৫.৭ কিলোমিটার গতির ডেলিভারি।
গতির ঝড় তুলেও অবশ্য খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি। সবচেয়ে গতিময় ডেলিভারিতে দারুণ শটে বাউন্ডারি মারেন রভম্যান পাওয়েল। ১৫৫.৭ কিলোমিটার গতির পরের বলও পাওয়েল পাঠান বাউন্ডারিতে। ওই ওভারে উমরান দেন ১৯ রান। পাওয়ার প্লেতে আরেক ওভারে রান দেন ২১।
সব মিলিয়ে ৪ ওভারে ৫২ রান, গতির রেকর্ড গড়া ম্যাচটিতে উমরানের বোলিং ফিগার ভুলে যাওয়ার মতোই। এবারের আইপিএলে ১৫০ কিলোমিটার গতি নিয়মিতই ছাড়িয়ে যাচ্ছিলেন উমরান। গতির ঝড়ে তিনি এবার তোলপাড় ফেলে দিয়েছেন আইপিএলে। তাকে এখনই ভারতের টি-টোয়েন্টি দলে দেখতে চাওয়া লোকের সংখ্যাও কম নয়। সেই দলে আছেন বিশ্বক্রিকেটের অনেক বিশেষজ্ঞও।
সেই উমরান এবার গতির তোড়ে শুধু নিজেকে নন, ছাড়িয়ে গেলেন আইপিএলে গত ১০ বছরে সবাইকে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বৃহস্পতিবার দ্বাদশ ওভারে তার একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৫৪.৯ কিলোমিটার। অল্পের জন্য তখন ১৫৫ ছুঁতে না পারলেও ইনিংসের শেষ ওভারে ছাড়িয়ে যান অনেকটা ব্যবধানে। এবার তার একটি বলের গতি ১৫৬.৯ কিলোমিটার!
আইপিএলে প্রথম চার আসরের বলের গতির হিসাব সব সংরক্ষিত নেই। ২০১২ সাল থেকে এবারের আসর পর্যন্ত সবচেয়ে গতিময় ডেলিভারিটি করেছিলেন আনরিক নরকিয়া। ২০২০ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের একটি বলের গতি ছির ১৫৬.২ কিলোমিটার। এবার নরকিয়াকে স্বাক্ষী রেখেই তার দলের বিপক্ষে আরও গতিময় ডেলিভারি করলেন উমরান।
পরের ডেলিভারিতে আবার ১৫৫ ছাড়িয়ে উমরান করেন ১৫৫.৭ কিলোমিটার গতির ডেলিভারি।
গতির ঝড় তুলেও অবশ্য খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি। সবচেয়ে গতিময় ডেলিভারিতে দারুণ শটে বাউন্ডারি মারেন রভম্যান পাওয়েল। ১৫৫.৭ কিলোমিটার গতির পরের বলও পাওয়েল পাঠান বাউন্ডারিতে। ওই ওভারে উমরান দেন ১৯ রান। পাওয়ার প্লেতে আরেক ওভারে রান দেন ২১।
সব মিলিয়ে ৪ ওভারে ৫২ রান, গতির রেকর্ড গড়া ম্যাচটিতে উমরানের বোলিং ফিগার ভুলে যাওয়ার মতোই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না