| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে খেলা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০২ ১৬:১৭:৫৪
ভারতের বিপক্ষে খেলা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

তবে এবার বেরিয়ে এলো গোপন তথ্য, পিসিবি সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া হঠাৎ করেই নতুন তত্ব নিয়ে হাজির হলেন। তিনি দাবি করছেন, ভারত কখনো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে অস্বীকার করেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌকির জিয়া বললেন, ‘বিসিসিআই কখনোই আমাদের (পাকিস্তানের) বিরুদ্ধে খেলতে অস্বীকার করেনি। সমস্যাটি সরকারি স্তরে। উভয় দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে সাবেক ক্রিকেটারদের দ্বারা পরিচালিত হয়, যারা পাকিস্তান-ভারত ম্যাচের গুরুত্ব বোঝেন। সৌরভ গাঙ্গুলি এবং রামিজ রাজা দুজনেই ক্রিকেটের প্রচার করতে চান এবং এই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিযোগিতা দেখার চেয়ে ভালো কিছু নেই।’

সাবেক পিসিবি চেয়ারম্যান আরও জানান, চার দেশের সিরিজের ধারণাটি ভাল ছিল, তবে এটি বাস্তবে সম্ভব নয়। তিনি বলেন, ‘যদিও চার-দেশের সিরিজটি একটি দুর্দান্ত ধারণা ছিল, ইতিমধ্যেই সারা বছর ধরে অনেক ফ্র্যাঞ্চাইজি-মডেল টুর্নামেন্ট হচ্ছে। এ কারণে, আমি মনে করি, চারটি দেশকে এক সময়সীমার মধ্যে জড়ো করার জন্য যথেষ্ট জায়গা অবশিষ্ট থাকবে।’

২০১৩ সালে শেষবার ভারতের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। এরপর পিসিবি বেশ কয়েকবার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের কথা বললেও, বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও সবুজ সংকেত দেওয়া হয়নি।

তবে আইসিসি ইভেন্টগুলোতে নিয়মিতই দেখা হয় ভারত-পাকিস্তানের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন ভারতের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেয়েছিল পাকিস্তান। চলতি বছর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২৩ শে অক্টোবর, মেলবোর্নে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...