| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার রোহিতকে নিয়ে বলতে কম করলেন না যুবরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ২২:২৬:০৪
এবার রোহিতকে নিয়ে বলতে কম করলেন না যুবরাজ

তবে যুবরাজ সিং মনে করেন হুট করে রোহিতকে টেস্টের নেতৃত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের মতে, বিসিসিআই এখানে আবেগের রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন। রোহিতের মতো কাউকে ফিটনেস সাপেক্ষে অধিনায়ক নির্বাচন করাও উচিত নয় বলেও জানিয়েছেন তিনি।

রোহিতের সঙ্গে ইনজুরির সখ্যতা বেশ পুরোনো। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে গত দুই বছরে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি। সামনে ভারতের যে ব্যস্ত সূচি রয়েছে তাতে করে রোহিতকে নিয়মিত না পাওয়া যাওয়ারও শঙ্কা রয়েছে।

রোহিতকে অধিনায়কত্ব দেয়ার সমালোচনা করে যুবরাজ বলেন, 'আমি মনে করি, টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতকে নির্বাচিত করা আবেগী সিদ্ধান্ত ছিল। বোর্ড তাকে (রোহিত) ফিটনেস সাপেক্ষে অধিনায়ক নির্বাচিত করে। ফিটনেস সাপেক্ষে আপনি কাউকে টেস্ট অধিনায়ক করতে পারেন না। সে প্রচুর চোটে আক্রান্ত হয়। এই বয়সে তার শরীরের যত্ন নেয়া উচিত।'

ফিটনেস ইস্যুতে টেস্টে অধিনায়কত্ব করা রোহিতের জন্য খুব চাপ হবে বলে মনে করেন যুবরাজ। ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্টসেরা এই অলরাউন্ডার বলেন, 'মাত্র দুবছর ধরে সে টেস্টে ওপেনিং করা শুরু করেছে। সে ভালোই খেলছে। তাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে দিন। আশা করি, সে উপভোগ করবে। মাঠে ৫ দিন দাঁড়িয়ে থাকা সহজ কাজ নয়।'

রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে। এমনকি ২০১৯ আইপিএলে এই ওপেনারের নেতৃত্বেই খেলেছেন যুবরাজ। তাই খুব কাছ থেকে রোহিতকে দেখার সুযোগ হয়েছে যুবরাজের। টেস্ট অধিনায়কত্বের সমালোচনা করলেও সীমিত ওভারে আরও আগেই রোহিতের হওয়া প্রয়োজন ছিল বলেও মনে করেন যুবরাজ।

তিনি বলেন, 'অসাধারণ নেতা। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমি খেলেছি। খুব ভালো চিন্তাবিদ, খুব ভালো অধিনায়ক। সাদা বলের ক্রিকেটে রোহিতের আরও আগে অধিনায়ক হওয়া উচিত ছিল। তবে যেদিন থেকে বিরাট এবং দল ভালো খেলা শুরু করেছে, ব্যাপারটা সহজ ছিল না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...