| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোহলিকে নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১৭:৫৬:২২
এবার কোহলিকে নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

তবে ভারতের ক্রিকেটের মোড়ল বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলির বিশ্বাস, "দ্রুত রানে ফিরবেন কোহলি। চলতি আইপিএলে খুবই বাজে সময় কাটছে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এখন পর্যন্ত ৯ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই ব্যাটসম্যানের রান মাত্র ১২৮, ফিফটি নেই একটিও। তার শেষ পাঁচ ইনিংস- ১, ১২, ০, ০, ৯।"

কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই সেই ২০১৯ সালের নভেম্বরের পর থেকে। সব মিলিয়ে তার ফর্মহীনতা এত দীর্ঘ হয়নি আগে কখনও।

কোহলির মতো চলতি আইপিএল ভালো যাচ্ছে না ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও। ৮ ইনিংসে ১৫৩ রান করেছেন, কোনো ফিফটি পাননি তিনিও।

নিউজ এইটটিনকে দেওয়া সাক্ষাৎকারে তাদের দুজনের রান খরা নিয়ে প্রশ্নের জবাবে আশার কথা শোনান সৌরভ।

“তারা দুর্দান্ত খেলোয়াড় এবং আমি নিশ্চিত তারা ফর্মে ফিরবে। আশা করি, দ্রুতই তারা রান করা শুরু করবে।”

কোহলির রান খরা নিয়ে অনেকেই কথা বলছেন। ছন্দে ফিরতে কেউ কেউ ভারতের সাবেক অধিনায়ককে নানা রকম পরামর্শও দিচ্ছেন।

কিছুদিন আগে যেমন তাকে ক্রিকেট থেকে দেড়-দুই মাসের ছুটি নেওয়ার জন্য বলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। পরে আইপিএল থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। যুবরাজ সিংয়ের পরামর্শ, ব্যর্থতা ঝেড়ে ফেলতে খোলা মনে খেলা উচিত কোহলির।

সৌরভ অবশ্য এতকিছু ভাবতে চান না। তার পূর্ণ আস্থা আছে কোহলির ওপর।

“আমি জানি না কোহলির মাথায় কী ঘুরছে, কিন্তু আমি নিশ্চিত সে ফর্ম ফিরে পাবে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।” চলতি আইপিএলে খুবই বাজে সময় কাটছে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এখন পর্যন্ত ৯ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই ব্যাটসম্যানের রান মাত্র ১২৮, ফিফটি নেই একটিও। তার শেষ পাঁচ ইনিংস- ১, ১২, ০, ০, ৯।

কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই সেই ২০১৯ সালের নভেম্বরের পর থেকে। সব মিলিয়ে তার ফর্মহীনতা এত দীর্ঘ হয়নি আগে কখনও।

কোহলির মতো চলতি আইপিএল ভালো যাচ্ছে না ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও। ৮ ইনিংসে ১৫৩ রান করেছেন, কোনো ফিফটি পাননি তিনিও।

নিউজ এইটটিনকে দেওয়া সাক্ষাৎকারে তাদের দুজনের রান খরা নিয়ে প্রশ্নের জবাবে আশার কথা শোনান সৌরভ।

“তারা দুর্দান্ত খেলোয়াড় এবং আমি নিশ্চিত তারা ফর্মে ফিরবে। আশা করি, দ্রুতই তারা রান করা শুরু করবে।”

কোহলির রান খরা নিয়ে অনেকেই কথা বলছেন। ছন্দে ফিরতে কেউ কেউ ভারতের সাবেক অধিনায়ককে নানা রকম পরামর্শও দিচ্ছেন।

কিছুদিন আগে যেমন তাকে ক্রিকেট থেকে দেড়-দুই মাসের ছুটি নেওয়ার জন্য বলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। পরে আইপিএল থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। যুবরাজ সিংয়ের পরামর্শ, ব্যর্থতা ঝেড়ে ফেলতে খোলা মনে খেলা উচিত কোহলির।

সৌরভ অবশ্য এতকিছু ভাবতে চান না। তার পূর্ণ আস্থা আছে কোহলির ওপর।

“আমি জানি না কোহলির মাথায় কী ঘুরছে, কিন্তু আমি নিশ্চিত সে ফর্ম ফিরে পাবে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...