| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১৯:৪২:৪১
২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

আজ ২৭ এপ্রিল বুধবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। পরীক্ষার সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের পরীক্ষা শুরু হবে। এরপর ২০ জুন বাংলা দ্বিতীয় পত্র, ২২ জুন ইংরেজি প্রথম পত্র, ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ জুন গণিত, ২৮ জুন গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলার লিখিত পরীক্ষা নেওয়া হবে।

৩০ জুন পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২ জুলাই রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ৩ জুলাই ভূগোল ও পরিবেশ, ৪ জুলাই উচ্চতর গণিত, ৫ জুলাই হিসাববিজ্ঞান, ৬ জুলাই জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা হবে। এসএসসির ব্যবহারিক পরীক্ষা ১৩ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষা ২০২২ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

পরীক্ষার্থীরা ২০ মিনিটের বহুনির্বচনি পরীক্ষার পর রচনামূলক পরীক্ষার জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৪০ মিনিট। দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...