| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে চরম দু:সংবাদ পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৫:৪৩:৩০
লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে চরম দু:সংবাদ পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজের আগে একের পর এক চোটে পড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ তো চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডেই নেই। এবাদত হোসেন ও শরিফুল ইসলামের পর এবার চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

মুশফিকের চোট গুরুতর না হলেও শঙ্কা জাগাচ্ছে মিরাজের চোট। ডিপিএলের সুপার লিগে দুশেখ জামাল ধানমন্ডির হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মিরাজ গুরুতর আঘাত পান। ইনিংসের ১৮তম ওভারে সানজামুল ইসলামের বল স্ট্রাইকে থাকা তামিম তুলে মারেন। সেখানে ফিল্ডার মিরাজ ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান আঙুলে।

এতে মিরাজ ডিপিএল থেকে তো ছিটকে গেছেন বটেই, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা নিয়েও আছে শঙ্কা। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসক প্যানেলের পর্যবেক্ষণে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর বোলিংয়ে ফিরতে পারলেও পূর্ণ ফিটনেস ফিরে পেতে ৩ সপ্তাহেরও বেশি সময় লাগবে।

প্রসঙ্গত, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...