| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ দলে ফিরে আসায় সাকিবকে নিয়ে যা বললেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ২০:০০:০৯
ব্রেকিং নিউজঃ দলে ফিরে আসায় সাকিবকে নিয়ে যা বললেন মাশরাফি

এক দলে এই দুই ক্রিকেটারের উপস্থিতিতে দলের বাকি সবার মাঝে আলাদা উজ্জীবনী শক্তি কাজ করছে বলে জানিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। যিনি এক সময় সাকিব, মাশরাফীর সতীর্থ ছিলেন। আফতাব জানিয়েছেন, মাশরাফী শুরু থেকেই দলকে চাঙা রেখেছেন। সাকিব এসে দলের ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা গড়ে দিয়েছেন।

চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়েই চুক্তি করেছিলেন মাশরাফী। অপরদিকে সাকিব ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে সাকিবের দল সুপার লিগে জায়গা করে নিতে পারেনি। তাই দলবদল করে রূপগঞ্জের শিবিরে যুক্ত হয়েছেন সাকিব। এই দুই ক্রিকেটার এক হতেই রূপগঞ্জ শিবিরের বাকি ক্রিকেটারদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি চেষ্টা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন কোচ আফতাব।

লিজেন্ডস অব রূপগঞ্জে মাশরাফী ও সাকিবের যুক্ত হওয়া নিয়ে আফতাব বলেন, ‘প্রথম থেকে মাশরাফী আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি… সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই ছিল।’

একসময় সতীর্থ হিসেবে মাঠ মাতিয়েছেন সাকিব, আফতাব, মাশরাফী। কালের খেয়ায় আফতাব এখন কোচ। মাশরাফী জাতীয় দলের বাহিরে থাকলেও ঘরোয়া লিগে এখনো খেলছেন। সাকিব তো এখনো জাতীয় দলের সেরা ক্রিকেটার হিসেবে আছেন। দলে মাশরাফী ও সাকিব থাকাটা আফতাবের জন্য অনেক বেনিফিট হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জের কোচ।

আফতাবের ভাষ্যে, ‘ওরা অনেক হেল্পফুল। মাশরাফি প্রথম থেকে সহযোগিতা করছে আর সাকিবও একই। দুইজনের ইনভলবমেন্ট অনেক বেশি। যা খুব গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। ওরা যে মাঠে আসলো, চলে গেলো বিষয়টা কিন্তু তা নয়। প্রচুর ইনভলব। এটা আমাদের দলের জন্য বড় বেনিফিট।’

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ডিপিএলে লড়াই করছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে এই মুহূর্তে অতদূর না ভেবে একটা একটা ম্যাচ ধরে এগুতে চাইছে দলটি। রূপগঞ্জের কোচ আফতাব আরও যোগ করেন,

‘আমরা প্রথম থেকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলছি। তবে আমাদের প্রক্রিয়া ছিল, প্রত্যেক ম্যাচে ২ পয়েন্ট লক্ষ্য করেই খেলছি। কার বিরুদ্ধে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য ২টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। সামনে আমাদের ৩টা ম্যাচ আছে। সেখানে আমাদের ২টা পয়েন্ট লক্ষ্য। কার সাথে খেলছি সেটা বিষয় নয়। আমরা এভাবেই খেলতে চাই। শেষে হিসেবে কে চ্যাম্পিয়ন হবে কে হবে না, সেটা দেখা যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ...