জয়ের খোঁজে মরিয়া রোহিতরা, ঘুরে দাঁড়াতে চায় ধোনিরাও
শেষ প্রচেষ্টায় মরিয়া দুই দল। টানা ছ’টি ম্যাচ হেরে আইপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন খাদের কিনারে গিয়ে পৌঁছে গিয়েছে মুম্বইয়ের। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে শেষ আটটি ম্যাচই জিততে হবে। অন্য দিকে চেন্নাই ছ’টি ম্যাচের মধ্যে একটি জিতেছে। আর একটি ম্যাচে হারলে তারাও পড়বে অথৈ জলে। আজ, বৃহস্পতিবার তাই মরুণ-বাঁচন ম্যাচ দুই শিবিরের কাছেই।
বুধবার ম্যাচের আগের দিন দলীয় বৈঠকে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, চেন্নাইকে এক ইঞ্চি জমিও ছাড়া চলবে না। শেষ পর্যন্ত দাঁতে-দাঁত চেপে লড়াই করে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। যে তথ্য সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন জয়দেব উনাদকাট।
বুধবার সাংবাদিকদের উনাদকাট বলেছেন, ‘‘আইপিএলের সফলতম দুই শিবির মুখোমুখি হতে চলেছে বৃহস্পতিবার। এই প্রতিযোগিতার ‘এল ক্লাসিকো’ বলা যেতে পারে এই দ্বৈরথকে। এ রকম একটি দ্বৈরথের অন্যতম সদস্য হতে পেরে বিশেষ অনুভূতি হচ্ছে।’’ কিন্তু দু’দলের বর্তমান পরিস্থিতিকে অস্বীকার করছেন না উনাদকাট। বলে দিলেন, ‘‘চলতি আইপিএলে দু’দলই সেরা ফল পাওয়ার জন্য লড়াই করছে। একের পর এক ব্যর্থতা এই দ্বৈরথকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলেছে।’’
মুম্বই শিবিরের বোলারের সাফ বার্তা, ‘‘আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না। শেষ পর্যন্ত লড়াই করে যাব। আশা করি, খুবই ভাল একটি ম্যাচ উপহার দেব আমরা। ভাল খেলার অপেক্ষায় রয়েছি।’’ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ড্রেসিংরুমে জানিয়ে দিয়েছেন, ভয় না পেলেই এই দ্বৈরথ থেকে বিজয়ী দল হিসেবে বেরিয়ে আসা সম্ভব। যা নিয়ে উনাদকাটের বক্তব্য, ‘‘অধিনায়ক আমাদের পাশে দাঁড়িয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স সব কিছু দেখেছে শেষ ১৫ বছরে। একাধিক ব্যর্থতার পরেও আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজ়ি হওয়া সহজ নয়। মুম্বই আগেও দেখিয়েছে কী ভাবে ঘুরে দাঁড়াতে হয়। এ বারও সেই চেষ্টাই করবে।’’
চেন্নাইয়ের বিরুদ্ধে বরাবরই স্নায়ুর চাপ থাকে। সেখান থেকে যে দল দ্রুত বেরিয়ে আসতে পারে, তারাই সফল হয়। উনাদকাটের কথায়, ‘‘কোনও দল পাঁচটি জিতুক অথবা সব কটাই হারুক, চাপ একই রকম থাকে।’’ যোগ করেন, ‘‘চাপের মাথায় ঠিক মতো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে কি না, সেটাই আসল। ভয় পেয়ে গেলে কোনও সিদ্ধান্তই ঠিক মতো নেওয়া যায় না। কিন্তু ভয় না পেলে চাপের মুখেও ভাল খেলা সম্ভব। রোহিত ভাই এটাই বলেছে। দলের প্রত্যেকে এটা মেনেই চলি।’’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
