| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাস্কে ঢাকা রিকি পন্টিং, মুস্তাফিজদের করোনা পরিস্থিতি নিয়ে নতুন খবর দিলেন ঋষভ পন্থ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১১:০২:০৩
মাস্কে ঢাকা রিকি পন্টিং, মুস্তাফিজদের করোনা পরিস্থিতি নিয়ে নতুন খবর দিলেন ঋষভ পন্থ

গত কাল ২০ এপ্রিল, বুধবার ম্যাচ শুরুর আগে টিম সেইফার্টের করোনা হয়েছে বলে জানা যায়। এর কারবনে গতকালের দিল্লির ম্যাচ হবে কি না সেই নিয়েও তৈরি হয় আশঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় খেলা হবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

গতকালের এই ম্যাচ ম্যাচ শেষে ঋষভ পন্থ বলেন, “সকালে টিম সেইফার্ট করোনা আক্রান্ত জানার পর দলের মধ্যে জটিলতা তৈরি হয়। সকলের মধ্যে একটা চাপ ছিল, কী করব বুঝতে পারছিলাম না। আমরা আলোচনা করি এবং ঠিক করে নিই কোন বিষয়ের দিকে মনঃসংযোগ করব। আমরা ঠিক করি ম্যাচ নিয়েই ভাবব।”

দিল্লি দলে এই মুহূর্তে ছ’জন করোনা আক্রান্ত। প্রথমে মিচেল মার্শ এবং চার জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। এর পর পুণে থেকে তাদের ম্যাচ সরিয়ে দেওয়া হয় মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। বুধবার ম্যাচের আগে টিম সেইফার্টও করোনা আক্রান্ত বলে জানা যায়। যদিও বাকিদের রিপোর্ট নেগেটিভ আসায় পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামে দিল্লি। ঋষভ পন্থদের পরবর্তী ম্যাচ শুক্রবার। সেই ম্যাচ সরিয়ে আনা হয়েছে পুণে থেকে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ।

বুধবার পঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়ে দেয় দিল্লি। প্রথমে ব্যাট করে পঞ্জাব ১১৫ রান তোলে। ১০.৩ ওভারে সেই রান তুলে নেয় দিল্লি। পন্থ বলেন, “পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নারকে কোনও কিছু বোলার দরকার হয় না। দলের প্রত্যেকেই জানে তাদের থেকে কী প্রত্যাশা করা হয়। প্রতি ম্যাচে আমরা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই একমাত্র জিনিস যা আমাদের হাতে আছে। ফল কী হবে আমরা জানি না। আমরা শুধু আমাদের ভুলগুলো থেকে শিখতে পারি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...