| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগামীকাল পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে দিল্লী, দেখে নিন দিল্লির সেরা একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১১:৩৮:২৯
আগামীকাল পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে দিল্লী, দেখে নিন দিল্লির সেরা একাদশ

পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম জয়ের পরে দুইটি ম্যাচ হারে দিল্লী ক্যাপিটালস। এরপর কলকাতার বিপক্ষে জয় পেলেও নিজেদের ৫ম ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে বসে দিল্লি। তাই ষষ্ঠ ম্যাচে অন্তত দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দিল্লী।

বিশেষ করে দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে রভম্যান পাওয়েল গত কয়ে ম্যাচ ধরেই নিজেকে হারিয়ে খুজচ্ছেন। নিজেদের শেষ ম্যাচেও বেঙ্গালুরুর বিপক্ষে সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই। ব্যাটিং অর্ডারে তাই দেখা দিয়েছে ঘাটতি। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে কপাল পুড়তে পারে পাওয়েলের। তার বিকল্প হিসেবে টিম শেফার্টকে আবারও সুযোগ দিতে পারে দিল্লীর টিম ম্যানেজমেন্ট।

তবে আরেক অলরাউন্ডার ব্যাটিং অর্ডারে মিচেল মার্শ নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পাঞ্জাব কিংসের বিপক্ষে তার থাকার সম্ভাবনা রয়েছে। ডেভিড ওয়ার্নার কিংবা পৃথ্বী শ এর মত ব্যাটাররা ফর্মে থাকার কারণে অবশ্য কিছুটা দুঃশ্চিন্তা কমেছে দিল্লীর।

অপরদিকে বোলিং বিভাগেও আসতে পারে একটি পরিবর্তন। খলিল আহমেদ কিংবা শার্দূল ঠাকুরের মধ্য থেকে যেকোনো একজনকে একাদশের বাইরে রেখে ভিন্ন কৌশল সাজাতে পারে দিল্লী। এক্ষেত্রে গত আসরে রাজস্থানের হয়ে খেলা চেতন সাকারিয়াকে দেখা যেতে পারে মূল একাদশে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ২০ এপ্রিল।

এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালসের সেরা একাদশ।

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রিশাব পান্ত, টিম শেফার্ট, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...