| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কলাপ পুড়ল আইপিএলে যাওয়া দ:আফ্রিকার ক্রিকেটারদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ২১:১১:৩৪
কলাপ পুড়ল আইপিএলে যাওয়া দ:আফ্রিকার ক্রিকেটারদের

এর মুল কারণ একটি আসর খেলেই বিশাল পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ থাকে। তবে বেশির ভাগ সময় দেখা যায় আইপিএলে খেলার জন্য অনেকে ক্রিকেটার জাতীয় দলের খেলাও বাদ দিয়ে এই সরে যোগ দেন।

বিষয়টা কারই অজানা নাই যে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে যেমনটি করেছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদারাও। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে ‘না’ বলে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে যাত্রা করেন। এতে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার পড়ে গেছে হুমকির মুখে।

এ নিয়ে প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক ডিন এলগার বলেন,’দেশের খেলা রেখে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটাররা আবার জাতীয় দলে জায়গা পাবেন, এই নিশ্চয়তা দিতে পারছেন না।’ যদিও কাগিসো রাবাদা, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, রাসি ভন ডার ডুসেন ও অ্যাইডেন মারক্রামের মত তারকা ক্রিকেটারদের ছাড়াই এলগারের দল দাপটের সাথে ধবোলধোলায় করেছে বাংলাদেশকে। এই সব তারকাদের জায়গায় যারা সুযোগ পেয়েছেন, তাদের প্রত্যেকের পারফরম্যান্সই ছিল অত্যান্ত ভালো।

তাই এখন প্রশ্ন উঠেছে পুরনো ক্রিকেটারদের আবার দলে ফিরিয়ে আনা হবে কিনা। তবে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক এলগার সিরিজ শেষে তিনি বলেন, ‘আমি জানি না ওদের আর কখনও দলে নেওয়া হবে কিনা। ওটা আমার হাতে নেই।’

এদিকে আবার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার জানালেন, লুঙ্গি-রাবাদাদের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে কতটা কষ্ট করতে হয়েছে কতটা ভাবতে হয়েছে নির্বাচকদের। শূন্যস্থান পূরণ করতে আসা ক্রিকেটাররা যখন ভালো করেন, তখন পুরনোদের দলে ফিরিয়ে আনা একটু কঠিনই বটে।

বাউচার বলেন, ‘ওরা আইপিএলে খেলতে গিয়ে নিজের জায়গা ফাঁকা করে দিয়েছিল। আর এই শূন্যস্থান পূরণ করা খুব একটা সহজ কাজ ছিল না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...