| ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, জেনে নিন বর্তমান মূল্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১২:৩০:৫৩
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, জেনে নিন বর্তমান মূল্য

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানিয়েছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে সব মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় গত ৮ মার্চ দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার চার দিন আগে ৪ মার্চ বাড়ানো হয়েছিল ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা।

এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করায় গত ১৫ মার্চ দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। ২১ মার্চ কমানো হয় ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা।

কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ায় সোমবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে প্রতি মুহূর্তে গোল্ডের দাম ওঠানামা করছে। এই বাড়ছে তো, ওই কমছে। তিন সপ্তাহ ধরে দাম বেশ খানিকটা বেড়েছে। সে কারণে আমরাও বাড়িয়েছি।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে দুই দফায় দাম কমানো হয়েছিল। আমরা প্রতি মুহূর্তে বাজার পর্যবেক্ষণ করছি। এখন বিশ্ববাজারে দাম বাড়ছে; আমরাও বাড়িয়েছি। দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে আসলে বিশ্ববাজারের ওপর।’

বিশ্ববাজারে সোমবার রাত সাড়ে ৯টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম, ২.৬৫ ভরি) স্বর্ণের দাম ছিল ১ হাজার ৯৫২ ডলার ৯৫ সেন্ট।

২১ মার্চ যখন স্বর্ণের দাম কমানো হয়, তখন এর দাম ছিল ১ হাজার ৯৩৬ ডলার ১১ সেন্ট।

মার্চের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৬০ ডলারে উঠেছিল।

মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণ ৭৮ হাজার ১৪৯ টাকায় বিক্রি হয়েছে। বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ বেড়ে ৭৫ হাজার ৩৪৯ টাকা হয়েছে। গত তিন সপ্তাহ ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে এই মানের স্বর্ণ।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা। সোমবার পর্যন্ত ৬৩ হাজার ১০২ টাকায় বিক্রি হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ২২৫ টাকা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮২৯ টাকা। ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হয়েছে এই তিন সপ্তাহ।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হবে এই ধাতু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...