| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

থ্রিলার গল্পে শ্বাসরুদ্ধকর তানজিন তিশার 'লোহার তরী' ট্রেলার প্রকাশ (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৮:১৫:০১
থ্রিলার গল্পে শ্বাসরুদ্ধকর তানজিন তিশার 'লোহার তরী' ট্রেলার প্রকাশ (ভিডিওসহ)

পুরো এক মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে তানজিন তিশার রহস্যময় আচরণ দেখা যায়। তবে শেষ পর্যন্ত বিচারের দাবিতে বিপাকে পড়েছেন তানজিন তিশা। তানজিন তিশার সঙ্গে এমন কি ঘটেছিল লোহার তরীতে?

ছবির পরিচালক সঞ্জয় সমদ্দার এ বিষয়ে আগাম মন্তব্য করতে চাননি। গল্পটা তার আর নাজিম উদ দৌলার মধ্যে। ভালোবাসা দিবসে গল্পটি উন্মোচন করা হবে। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।

ওয়েবফিল্মটির মূল পাত্রী ছোট পর্দার তারকা অভিনেত্রীর তানজিন তিশা। এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে সঞ্জয় সমদ্দার বলেছেন, ‘একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চে শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই অনেক কিছু, অনেক ঘটনা, একটা মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ অনেক বিষয় দেখানো হবে।’

ফিল্মে আরও দেখা মিলবে মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবিসহ অনেকের।

কাজটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এটা খুবই চমৎকার নারীপ্রধান একটি গল্প। মেয়েটির উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে সারভাইভ করে, তা এতে দেখানো হবে। চেষ্টা করেছি গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে। আমি অনেক আশাবাদী এটি নিয়ে।’ গেল বছরের আগস্টে শুট হয়েছিল ওয়েব ফিল্মটির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...