মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যে এলাকায়
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক চিরেন্দ্র নাথ রায়।
জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
বিদ্যুৎ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সাময়িক ভোগান্তিতে পড়তে পারে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উলিপুর জোনাল অফিস।
সোহাগ/
