| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ ১৮, ২১, ২২ ক্যারেত সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৮ ১৮:৫১:৫৪
আজ ১৮, ২১, ২২ ক্যারেত সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। গত ৫ অক্টোবর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন দরে প্রতি ভরি স্বর্ণের দাম

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা

বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। নতুন দরে এই মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা। নতুন নির্ধারিত দরে প্রতি ভরি ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ৭৫৮ টাকা। ফলে নতুন দাম হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দরে প্রতি ভরি রুপার দাম হলো—

২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা ২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা ১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা

গয়না কেনার সময় যা খেয়াল রাখবেন

বাজুসের নির্দেশনা অনুযায়ী, গয়নার নকশা ও ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হয়। এর সঙ্গে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে। ফলে গয়না কেনার সময় শুধু স্বর্ণ বা রুপার নির্ধারিত দাম নয়, মজুরি, ভ্যাট ও অন্যান্য প্রযোজ্য চার্জসহ মোট কত টাকা দিতে হবে, তা দোকান থেকে জেনে নেওয়া উচিত।

পুরোনো স্বর্ণের গয়না বদল বা বিক্রির ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম রয়েছে। মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর পুরোনো গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বাজুস নির্ধারিত স্বর্ণ ও রুপার এই দাম কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...