| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিদায়ী ম্যাচে মেসিকে লাল-হলুদ কার্ড দিলেন রেফারি

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৭ ১১:১৭:২৯
বিদায়ী ম্যাচে মেসিকে লাল-হলুদ কার্ড দিলেন রেফারি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এই দুই কার্ডই হয়ে উঠল সম্মানের স্মারক।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার পর পুরো মাঠের নজর ছিল মেসির দিকে। শেষ বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন অধিনায়কের কাছে এগিয়ে যান ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার। তাঁর হাতে ছিল বিশেষ একটি উপহার, লাল ও হলুদ কার্ডের একটি সেট।

সাধারণত ম্যাচে খেলোয়াড়দের শাস্তি দিতে যে কার্ড ব্যবহার করেন রেফারিরা, এবার সেই কার্ডই মেসির হাতে তুলে দেওয়া হয় স্মৃতিচিহ্ন হিসেবে। আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে সম্মানের সঙ্গে কার্ড দুটি উপহার দেন ভেখার। মেসিও সেগুলো নিজের কাছে রেখে দেন শেষ ম্যাচের স্মৃতি হিসেবে।

বিদায়ী ম্যাচটি মাঠের পারফরম্যান্সেও মেসির জন্য ছিল দুর্দান্ত। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলের জন্য অ্যাসিস্ট করার পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন মেসি।

ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসির নামের পাশে যোগ হয় ১ গোল ও ২ অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তাঁর ২০৮তম ম্যাচ। শেষ ম্যাচেই নিজের শেষ আন্তর্জাতিক গোলটিও করে ফেলেন কিংবদন্তি এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসির মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬, আর অ্যাসিস্ট ৭০টি। বিদায়ী ম্যাচে লাল ও হলুদ কার্ডের সেটের পাশাপাশি ম্যাচে ব্যবহৃত বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। সব মিলিয়ে আবেগ, সাফল্য ও সম্মানের মধ্য দিয়েই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...