একটু পর শুরু বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে হামজা চৌধুরী-শমিত সোমদের বাংলাদেশ।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের লড়াই। ফিফার অফিসিয়াল ম্যাচ প্রিভিউতেও একই সময় নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ লাইভ দেখবেন কোথায়?
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টি-স্পোর্টস-এ সরাসরি দেখতে পারবেন। অনলাইনে ম্যাচটি দেখার জন্য স্পোর্টসজিফাই অ্যাপ ব্যবহারের তথ্যও প্রকাশ করা হয়েছে।
ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
টুর্নামেন্ট: ফিফা আসিয়ান কাপ ২০২৬
ভেন্যু: গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা
সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা
টিভি সম্প্রচার: টি-স্পোর্টস
অনলাইন: স্পোর্টসজিফাই অ্যাপ
প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের পর বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে, ফলে পরবর্তী ধাপে যাওয়ার আশা ধরে রাখতে জয় পাওয়ার প্রয়োজন রয়েছে।
তাই ম্যাচটি শুরু হওয়ার আগেই টিভিতে টি-স্পোর্টস চ্যানেল অথবা অনলাইনে নির্ধারিত প্ল্যাটফর্ম প্রস্তুত রাখতে পারেন। ম্যাচের লাইভ স্কোর, গুরুত্বপূর্ণ মুহূর্ত ও ম্যাচ-পরবর্তী আপডেটও পাওয়া যাবে।
আয়শা/
