যা লেখা আছে গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় সম্পর্কের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
চিঠিগুলোর কিছু অংশে মরিয়ম নিজেকে প্রতারিত ও বিশ্বাসভঙ্গের শিকার মনে হওয়ার কথা লিখেছেন। কোথাও সম্পর্কের অপূর্ণতা, আবার কোথাও নিজের অবস্থান ও আত্মসম্মান ধরে রাখার কথা উঠে এসেছে।
জাতীয় সংসদের প্যাডে লেখা আক্ষেপ
জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় সম্পর্কের মধ্যে বিশ্বাসভঙ্গের আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, তিনি বিশ্বাস করে সম্পর্কে এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যাকে নিজের পক্ষের মানুষ মনে করেছিলেন, তাকেই বিপক্ষের অবস্থানে দেখতে পেয়েছেন।
ওই লেখায় বলা হয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’
ভালোবাসা ও অধিকার নিয়ে আক্ষেপ
অন্য একটি পাতায় সম্পর্কের অধিকার ও ভালোবাসার অপূর্ণতার কথা তুলে ধরা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী—কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা।’
ওই লেখায় আরও বলা হয়েছে, ‘অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ।’ একই সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয় বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
নিজেকে ‘দাবার গুটি’ মনে হওয়ার কথা
আরেকটি চিঠিতে বন্ধুত্বের নামে একটি ‘গেমস’-এ অংশ নেওয়ার কথা উল্লেখ করে নিজেকে সেই খেলায় ব্যবহৃত একটি দাবার গুটি হিসেবে বর্ণনা করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘সে বলেছিল—আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো, আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’
বিশ্বাসভঙ্গের পরাজয়ের কথা
জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় বিশ্বাসভঙ্গের কারণে পরাজয়ের অনুভূতি ও ক্ষোভের কথা রয়েছে।
সেখানে লেখা হয়েছে, ‘আমি হেরেছি—তুমি জিতেছো—কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।’
ওই লেখার পরের অংশে ভবিষ্যৎ পরিণতি নিয়ে একটি কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
আত্মসম্মান নিয়ে শেষ বার্তা
লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত বার্তায় নিজের আত্মসম্মানের বিষয়টি তুলে ধরা হয়েছে।
সেখানে লেখা, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই … তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই।’
১২ জুলাইয়ের ধর্মীয় আমলের তালিকাও উদ্ধার
চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ লেখা একটি পাতাও পাওয়া গেছে। সেখানে ঘুমানোর আগে পালনীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা রয়েছে।
পাতাটিতে কালেমা, দরুদ শরিফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রাহিম, আস্তাগফিরুল্লাহসহ কয়েকটি আমলের কথা লেখা হয়েছে।
উদ্ধার হওয়া এসব হাতে লেখা পাতায় মরিয়মের সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা বক্তব্য উঠে এসেছে। পাশাপাশি একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্কবার্তাও রয়েছে। চিঠিগুলোর বক্তব্য সংশ্লিষ্ট প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে, তবে এগুলোতে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত বর্ণনার সত্যতা আলাদাভাবে যাচাই করা হয়নি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
