| ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১০ ০৮:৫৮:০৪
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তাদের ফল দেখতে পারবেন।

এবার পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

যেভাবে ফল জানবেন

পুনর্নিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।

এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটেও ফল দেখা যাবে। এজন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর আবেদনকারী তার পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।

একক্লিকে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন-

কোন বোর্ডে কত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

ঢাকা শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ ৭৭ হাজার ৬০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৬৬টি এবং চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্রের জন্য আবেদন করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিক পরীক্ষার ২৪ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। যশোর বোর্ডে মোট আবেদন ৭৪ হাজার ৭১৭টি।

বরিশাল শিক্ষা বোর্ডে ৫০ হাজার ১৫৩টি উত্তরপত্র এবং সিলেট বোর্ডে লিখিত পরীক্ষার ৫০ হাজার ৭১০টি ও ব্যবহারিক পরীক্ষার ১০ হাজার ২৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন পড়েছে ৮৯ হাজার ২৮৬টি উত্তরপত্রের।

কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে সব মিলিয়ে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য জানিয়েছে।

একাদশে ভর্তি কার্যক্রমও চলছে

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের

রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...