| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধ, অচেতন ২৭ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৭ ২০:২৭:৩১
শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধ, অচেতন ২৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর অন্তত ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে কয়েকজন শ্রেণিকক্ষেই অচেতন হয়ে পড়ে। পরে ১২ শিক্ষার্থীকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া অসুস্থ আরও ১২ থেকে ১৫ জন শিক্ষার্থীকে বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ অচেতন হয়ে শ্রেণিকক্ষেই ঢলে পড়ে। পরে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে স্বজনদের সেবায় কিছু সময় পর জ্ঞান ফিরে আসে।

এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের আরও কয়েকটি শ্রেণিকক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মানসুর উদ্দিন জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত মোট ১০ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। তখনও অনেক শিক্ষার্থীর জ্ঞান ফেরেনি।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভীন আক্তার (১৫) রয়েছে। তারা সবাই তমরদ্দি জোড়খালি গ্রামের বাসিন্দা।

শিক্ষার্থীরা কী কারণে অচেতন হয়ে পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন। তিনি বলেন, প্রথমে যেসব শিক্ষার্থী অচেতন হয়েছিল, তাদের বাড়িতে পাঠানোর পর জ্ঞান ফিরে আসে। পরে অসুস্থ হওয়া শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হলেও তাদের অনেকের জ্ঞান ফেরেনি।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন কি না, তা ১২ ঘণ্টা পার হওয়ার পর বলা যাবে। অনেকের এখনও জ্ঞান ফেরেনি। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়া কোনো ঝাঁঝালো গন্ধের পরই তারা অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। এ সময় অসুস্থ শিক্ষার্থীদের স্বজনদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও হাসপাতালে ভিড় করেন।

শিক্ষার্থীরা কী ধরনের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে এবং এর উৎস কী, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...