১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা প্রায় ১৪ হাজার নতুন শিক্ষকের পদায়ন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের বিদ্যালয়ে পদায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে বর্তমানে বদলির জন্য অপেক্ষায় থাকা শিক্ষকরা আপাতত এ সুবিধা নিতে পারবেন না।
নতুন নিয়োগ পাওয়া প্রায় ১৪ হাজার শিক্ষককে দ্রুত নিজ নিজ কর্মস্থলে পদায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাদের পদায়ন শেষ হওয়ার পর বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা পরে জানানো হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
- আয়কর রিটার্নে এই ৯ খরচের হিসাব দিতে হয় কেন
- সমুদ্রে মাছ কমছে, বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা
