| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৪ ২১:১৮:০২
পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, পে-স্কেলের সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সমস্যার সমাধান হবে না, বরং সময় যত গড়াবে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন’ শীর্ষক এক মিডিয়া সংলাপে এসব কথা বলা হয়।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির আরেক সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ছয় মাস পার হলেও সরকার বেতন-ভাতার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। তার মতে, এই দীর্ঘসূত্রতার পেছনে সরকারের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতা অন্যতম কারণ।

তিনি জানান, চলতি অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে।

দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত বেতন কাঠামোর প্রতিবেদন পর্যালোচনার পর সেটি ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। তার মতে, শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে কিছুটা সময় নেওয়া হলে বর্তমান পরিস্থিতি এতটা জটিল হতো না।

তিনি আরও বলেন, বেতন-ভাতার সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে না, সরকারের অন্যান্য কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিপিডির মূল্যায়নে দেশের শিল্প খাতেও উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে মোট ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় আগের কিছু কাঠামোগত সমস্যা এবং বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের সময় দেশের পরিস্থিতি নিয়ে সমন্বিত ও তথ্যভিত্তিক কোনো দলিল বা হোয়াইট পেপার তৈরি করা হয়নি। ফলে বর্তমানে সরকারের অর্থনৈতিক অগ্রগতি ও বিভিন্ন পরিসংখ্যান সঠিকভাবে মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।

সরকারের প্রতিশ্রুতি ও সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের একটি তালিকা তৈরি করেছে। এগুলোকে নয়টি ভাগে ভাগ করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

সুশাসন বিষয়ে ১০৫টি ঘটনাকে মূল্যায়নের আওতায় রাখা হয়েছে। এর মধ্যে সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছে সিপিডি।

তবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি থেকে বিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সব মিলিয়ে, সিপিডির মতে, নতুন পে-স্কেল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সিদ্ধান্ত আরও বিলম্বিত হলে সরকারের আর্থিক চাপ ও প্রশাসনিক জটিলতা দুটিই বাড়তে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...