| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ২১:৩৭:৩৯
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথ গ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দ্রৌপদী মুর্মুর অভিনন্দনবার্তা তুলে ধরা হয়।

অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের কল্যাণে সফল সময়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি।

দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি অত্যন্ত গভীর। দুই দেশের রয়েছে অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

তিনি আরও উল্লেখ করেন, সময়ের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।

দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি।

শুভেচ্ছাবার্তার শেষাংশে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন দ্রৌপদী মুর্মু। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...