| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ১৯:২২:১৪
এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডগুলো সে লক্ষ্যেই কাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

তিনি জানান, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। এরপর নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল। ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকা এসব পরীক্ষা পরে নেওয়া হচ্ছে। ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রস্তুতের কাজ এগিয়ে নিয়ে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...