| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ১৮:৫৮:১৮
পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন নবম জাতীয় পে-স্কেলের গেজেট আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ নিজ দপ্তরের প্রধান ফটকে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি এবং অফিসপ্রধানের কাছে স্মারকলিপি প্রদান। ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ নিজ দপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

এ ছাড়া ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হবে। সবশেষে ২ অক্টোবর দেশের সব সরকারি কর্মচারীকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সেখান থেকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকার গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী ‘বৈষম্যহীন ৯ম পে-স্কেল’ দ্রুত বাস্তবায়নের জন্য গত ১০ আগস্ট সময়সীমা দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ২১ আগস্ট প্রতিনিধি সভা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রতিনিধি সমাবেশ ও কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন মো. মাহমুদুল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন মো. কামরুজ্জামান উজ্জ্বল। এ সময় সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, খায়ের আহমেদ মজুমদার, মো. সেলিম মিয়া, মো. রফিকুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা দাবি করেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। তাদের বক্তব্য অনুযায়ী, এই সময়ে সম্মিলিত মূল্যস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। ফলে ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে ২০২৬ সালে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা।

সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, আগের সরকার নবম পে-স্কেল নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করলেও গেজেট প্রকাশ না করে বাস্তবায়নের বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহারে পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এমনকি সরকারি কর্মচারীরা সরাসরি অংশীজন হলেও তাদের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় মতবিনিময় করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংগঠনটির দাবি, কর্মচারীদের আর্থিক পরিস্থিতি বিবেচনায় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে ‘বৈষম্যহীন ৯ম পে-স্কেল’ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে আগামী ৩১ আগস্টের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া ২০১৫ সালের পে-স্কেলে বাদ পড়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল অথবা পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং জ্যেষ্ঠতা পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।

ব্লক পোস্টে কর্মরতসহ সব সরকারি কর্মচারীর পদোন্নতির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড দেওয়ার দাবিও করা হয়েছে। কারিগরি কাজে নিয়োজিত কর্মচারীদের যথাযথ কারিগরি পদের মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছে তারা।

সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালু করা, বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা এবং পেনশন গ্র্যাচুইটির হিসাব পুনর্নির্ধারণ।

এ ছাড়া উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার সুযোগ না থাকার বিষয়ে জারি করা আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে।

বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বিদ্যমান ভাতা পুনর্নির্ধারণ এবং সামরিক ও আধাসামরিক বাহিনীর মতো ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।

সরকারি, আধাসরকারি, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে বেতন ও পদসংক্রান্ত বৈষম্য দূর করতে সচিবালয়ের আদলে অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবিও তাদের রয়েছে।

সংগঠনটির নেতারা জানান, ৩১ আগস্টের মধ্যে গেজেট প্রকাশ না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন আরও জোরদার করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...