নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। এরপর অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে গেজেট প্রকাশের আগ পর্যন্ত পুরোনো কাঠামোয় বেতন পেলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে। এ কারণে ওই তিন মাসের বকেয়া অর্থও সরকারি চাকরিজীবীদের পাওনা হিসেবে হিসাব করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলে মূল বেতন কতটা বাড়বে, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধায় কী পরিবর্তন আসবে, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্য রাখা হবে এবং সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু রয়েছে, এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয় চূড়ান্ত করতেই গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।
সূত্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই নবম পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজও প্রায় শেষ। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে বাকি বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সুপারিশ চূড়ান্ত করা হবে।
ইতোমধ্যে সচিব কমিটির বৈঠকে বেতন কমিশনের সুপারিশ, গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং পে-স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন না করে কিছু ক্ষেত্রে পরিবর্তন বা কাটছাঁটের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে মূল বেতন বৃদ্ধির হার এবং কয়েকটি ভাতা ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আসতে পারে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রক্রিয়া এগোলে অক্টোবর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পেতে পারেন। তবে বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বেতনও নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে।
বকেয়া অর্থ পরিশোধের ক্ষেত্রেও আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। মূল্যস্ফীতির চাপ ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এতে একসঙ্গে বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ সরকারের ওপর কিছুটা কমবে।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করা হবে এবং চলতি অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রাথমিকভাবে মূল বেতন কার্যকর করে পরবর্তী সময়ে ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে নতুন কাঠামো কার্যকর ধরে বেতন পুনর্নির্ধারণ করা হবে। এরপর জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়া অর্থ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিশোধ বা সমন্বয় করা হতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরে নবম পে-স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন হারে বেতন এবং ১ জুলাই থেকে কার্যকর ধরে আগের তিন মাসের বকেয়া সমন্বয়ের মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ আগস্ট ২০২৬
- সকাল থেকে যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
- iPhone 18 Pro-এর দাম বাড়তে পারে ২০ হাজার রুপি, কারণ কী
- হু হু করে কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
