| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২০ ১৯:২৯:২৫
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন সদস্য ভোট প্রদান থেকে বিরত ছিলেন।

নির্বাচন কমিশন গঠিত প্যানেলের সার্বিক তত্ত্বাবধানে অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করে ভোট দেন।

নির্ধারিত সময় শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সদস্য ভোট দিয়েছেন। অর্থাৎ ছয়জন সংসদ সদস্য ভোটগ্রহণে অংশ নেননি।

ভোট না দেওয়া ছয় সদস্য হলেন বিএনপির মির্জা আব্বাস (ঢাকা-৮), ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩) ও মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩); স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২); খেলাফত মজলিশের মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫) এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।

সংসদীয় সূত্র জানায়, প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারেননি।

এদিকে, সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ অনুপস্থিত অন্য সদস্যদের ভোট না দেওয়ার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ শেষ মুহূর্তে অধিবেশনে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...