মডেল-অভিনেত্রী রিধিকা ঋদ্ধি বসুন্ধরার বাসা থেকে মৃত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আজ সকালে মডেল ও অভিনেত্রী রিধিকা ঋদ্ধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় গিয়ে সকাল ৬টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
নিহতের এক আত্মীয় খন্দকার আব্দুর রহমান জানান, তার প্রকৃত নাম লীনা আক্তার (২৬), ঋদ্ধি ছিল তার মঞ্চ-নাম। তিনি নিজেই বসুন্ধরার এই বাসাটি ভাড়া নিয়ে থাকতেন।
সিদ্দিকা/
