| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

এক চার্জে ৬০ ঘণ্টা কল, নতুন রিয়েলমি ফোন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ০৯:৩৩:১৭
এক চার্জে ৬০ ঘণ্টা কল, নতুন রিয়েলমি ফোন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘C100X’ মডেলের ফোনটিতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (mAh) টাইটান ব্যাটারি। কোম্পানির দাবি, একবার পূর্ণ চার্জ করলে ফোনটিতে সর্বোচ্চ ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যায়।

ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় অল্প সময়েই ব্যাটারি চার্জ করা সম্ভব। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা। ফলে প্রয়োজন হলে ফোনটি ব্যবহার করে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

১২০ হার্টজের বড় ডিসপ্লে

রিয়েলমি C100X ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, ভিডিও দেখা ও দৈনন্দিন ব্যবহারে তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফোনটিতে আর্মরশেল প্রটেকশন এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে। ফলে ধুলাবালি থেকে সুরক্ষার পাশাপাশি পানির হালকা ঝাপটাও সামলাতে পারবে ফোনটি।

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার সঙ্গে বিভিন্ন এআইভিত্তিক ফিচারও রয়েছে, যা ছবি তোলা ও দৈনন্দিন বিভিন্ন কাজে সহায়তা করবে।

শব্দের জন্য ফোনটিতে রয়েছে আলট্রাবুম সাউন্ড সিস্টেম। এর মাধ্যমে গান শোনা, ভিডিও দেখা কিংবা কল করার সময় পরিষ্কার ও জোরালো শব্দ পাওয়ার সুবিধা রয়েছে।

দুই র‍্যাম সংস্করণ ও দাম

রিয়েলমি C100X ফোনটি ১২৮ গিগাবাইট স্টোরেজসহ ৪ জিবি ও ৬ জিবি র‍্যামের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যাম সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

এ ছাড়া দারাজে রিয়েলমির স্টুডেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইনের আওতায় ফোনটি কিনলে শিক্ষার্থীরা ২ হাজার টাকা ছাড় পাবেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...