| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ০৯:০৬:১০
নবম পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল দুই বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত খসড়া প্রস্তাবনা ইতোমধ্যে চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কমিটি। এখন এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিবদের কমিটি বুধবারের বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করেছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। এরপর ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়ন করে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

তবে ঠিক কত ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তা মন্ত্রিসভা চূড়ান্ত করবে বলে জানিয়েছেন সচিবদের কমিটির এক সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বাস্তবায়নের ধাপ ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও একই তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ জুলাই অর্থ বিভাগ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে-স্কেল নিয়ে বিস্তারিত অবহিত করে। ওই আলোচনা ও নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী সময়ে প্রস্তাবনাটি তৈরি করা হয়েছে।

ব্রিফিংয়ে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারে ১০০ শতাংশ বাড়ানো উচিত। উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন প্রাথমিকভাবে না বাড়ালেও সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

তার ভাষ্য, উচ্চ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বিপরীতে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি চাপে রয়েছেন। তাই তাদের বিষয়টি সরকারকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া উচিত।

এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসনে গত ৬ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

কমিটির আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকের পর কমিটি সুপারিশ জমা দিলে নবম পে-স্কেলের চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের জুলাই থেকে আংশিক বাস্তবায়ন ধরে আগামী ২০২৮ সালের জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নবম পে-স্কেল পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...