| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো, বাড়তে পারে সব মডেলের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ০৭:৩৩:২০
সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো, বাড়তে পারে সব মডেলের দাম

নিজস্ব প্রতিবেদক: অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসার আগেই আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ সামনে এসেছে। নতুন এক তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচনের সময় নতুন ও পুরোনো—সব আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপল। প্রতিটি মডেলের দাম প্রায় ১০০ ডলার বা ১২ হাজার টাকার মতো বাড়তে পারে বলে দাবি করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক তথ্যদাতা যোগেশ ব্রারের দাবি, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপল। একই সময়ে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল ফোন ‘আইফোন আল্ট্রা’ উন্মোচন হতে পারে।

নতুন মডেলের পাশাপাশি বর্তমানে বাজারে থাকা আইফোন ১৭, আইফোন এয়ার ও আইফোন ১৭ই-এর দামও বাড়তে পারে। একই সময়ে আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্সের বিক্রি বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে বাজারে আসা আইফোন ১৬ ও ১৬ প্লাসও সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দাম ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে

যোগেশ ব্রারের দাবি সত্য হলে নতুন ও পুরোনো সব আইফোনের দাম প্রায় ১০০ ডলার করে বাড়তে পারে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে আপাতত এটিকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

ভারতে বর্তমানে ২৫৬ জিবি আইফোন ১৭-এর দাম ৮২ হাজার ৯০০ রুপি। সম্ভাব্য ১০০ ডলার মূল্যবৃদ্ধি হলে এর দাম বেড়ে প্রায় ৯২ হাজার ৯০০ রুপি হতে পারে।

অন্যদিকে আইফোন এয়ারের বর্তমান দাম ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপি। দাম বাড়লে তা প্রায় ১ লাখ ২৯ হাজার ৯০০ রুপিতে পৌঁছাতে পারে। আইফোন ১৭ই-এর দামও ৬৪ হাজার ৯০০ রুপি থেকে বেড়ে প্রায় ৭৪ হাজার ৯০০ রুপি হতে পারে।

উৎপাদন খরচ বাড়ার প্রভাব

আইফোনের সম্ভাব্য মূল্যবৃদ্ধির পেছনে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও উৎপাদন ব্যয় বাড়ার কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে আইফোন ১৮ সিরিজের চূড়ান্ত দাম কিংবা পুরোনো মডেলগুলোর মূল্যবৃদ্ধির বিষয়ে এখনো অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই সেপ্টেম্বরের ঘোষণার আগ পর্যন্ত নতুন এই তথ্য নিশ্চিত নয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...