| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ১৯:১১:০০
পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: পিক্সেল ব্যবহারকারীদের জন্য একসঙ্গে একাধিক নতুন ডিভাইস ও ফিচার নিয়ে হাজির হয়েছে গুগল। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচারসহ নতুন পিক্সেল লাইনআপ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্টটি।

বুধবার নতুন ডিভাইসগুলো উন্মোচন করে গুগল। নতুন লাইনআপে রয়েছে পিক্সেল ১১ সিরিজের একাধিক স্মার্টফোন, পিক্সেল ১১ প্রো ফোল্ড, পিক্সেল ওয়াচ ৫ এবং নতুন ট্র্যাকিং ডিভাইস পিক্সেল ট্যাগ।

পিক্সেল ১১ প্রো ফোল্ড

নতুন সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন পিক্সেল ১১ প্রো ফোল্ড। যুক্তরাষ্ট্রে ফোনটির দাম শুরু হচ্ছে ১ হাজার ৮৯৯ ডলার থেকে।

গুগলের দাবি, আগের প্রজন্মের ফোল্ডেবল ফোনের তুলনায় নতুন মডেলটি আরও টেকসই। পাশাপাশি এটি প্রায় ১০ শতাংশ হালকা এবং প্রায় ১ মিলিমিটার পাতলা করা হয়েছে।

উন্নত ক্যামেরা পিক্সেল ১১ প্রোতে

পিক্সেল ১১ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯ ডলার থেকে। এতে উন্নত ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরার সেন্সরে পরিবর্তনের পাশাপাশি নতুনভাবে সাজানো ৪৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো জুম ক্যামেরা রয়েছে।

ক্যামেরা মডিউলের চারপাশে নতুন এলইডি লাইটও যুক্ত করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, এই আলো দেখে বোঝা যাবে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কাজ প্রক্রিয়াকরণ করছে কি না। পছন্দের কোনো ব্যক্তি ফোন করলেও এই আলো সংকেত দিতে পারবে।

বড় পর্দার পিক্সেল ১১ প্রো এক্সএলের দাম শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ ডলার থেকে। অন্যদিকে সাধারণ পিক্সেল ১১-এর দাম শুরু ৮৯৯ ডলার থেকে। এতে অল-গ্লাস ক্যামেরা বার ব্যবহার করা হয়েছে, যা আগের তুলনায় ৪০ শতাংশের বেশি পাতলা বলে জানিয়েছে গুগল।

পিক্সেল ওয়াচ ৫-এ নতুন সুবিধা

পিক্সেল ওয়াচ ৫ পাওয়া যাবে ৪১ ও ৪৫ মিলিমিটার—দুই আকারে। ৪১ মিলিমিটার মডেলের দাম শুরু হচ্ছে ৩৯৯ ডলার থেকে। আর ৪৫ মিলিমিটার মডেলের দাম শুরু ৪২৯ ডলার থেকে।

এ ছাড়া বাস্কেটবল তারকা স্টিফেন কারিকে ঘিরে বিশেষ সংস্করণের পিক্সেল ওয়াচ ৫ এনেছে গুগল। এতে বিশেষ ঘাম শোষণকারী পারফরম্যান্স ব্যান্ড থাকবে। এই সংস্করণের দাম ৫৭৯ ডলার।

এয়ারট্যাগের প্রতিদ্বন্দ্বী পিক্সেল ট্যাগ

অ্যাপলের এয়ারট্যাগের মতো নতুন ট্র্যাকিং ডিভাইস ‘পিক্সেল ট্যাগ’ও উন্মোচন করেছে গুগল। টাইল ও স্যামসাংয়ের একই ধরনের ডিভাইসের সঙ্গে এর কার্যপ্রণালির মিল রয়েছে।

একটি পিক্সেল ট্যাগের দাম ২৯ ডলার। চারটি একসঙ্গে কিনলে দাম পড়বে ৯৯ ডলার।

নতুন টেনসর জি৬ প্রসেসর

নতুন পিক্সেল ফোনগুলোতে গুগলের টেনসর জি৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গুগলের দাবি, নতুন প্রসেসর আগের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এতে ওয়েব ব্রাউজিং ২৫ শতাংশ দ্রুত হবে এবং অ্যাপ চালু হতে ১৫ শতাংশ কম সময় লাগবে।

প্রসেসরের বাড়তি সক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ফিচার চালাতেও কাজে লাগবে।

ছবি তুলবে ‘ম্যাজিক ক্যাপচার’

নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘ম্যাজিক ক্যাপচার’ মোড। এর মাধ্যমে ছবি তুলতে বারবার চেষ্টা না করে ব্যবহারকারী মুহূর্তটি উপভোগ করতে পারবেন।

গুগলের দাবি অনুযায়ী, ম্যাজিক ক্যাপচার একটি ছোট ভিডিও থেকে প্রায় ৫০০টি ফ্রেম বিশ্লেষণ করে সেখান থেকে সেরা মুহূর্তগুলো বেছে নেবে। কারও সুন্দর হাসি কিংবা আকর্ষণীয় কোনো দৃশ্য ধরা পড়লে সেগুলো নির্বাচন করে ছবির মান আরও ভালো করতে হালকা সম্পাদনাও করা হবে। এতে ছবি ক্রপ, সোজা করা বা ঝাপসা অংশ পরিষ্কার করার মতো কাজ করা যাবে।

পিক্সেল ওয়াচে স্বাস্থ্য পর্যবেক্ষণ

নতুন পিক্সেল ওয়াচ ৫-এ স্বাস্থ্য পর্যবেক্ষণের কয়েকটি নতুন সুবিধাও যুক্ত করেছে গুগল। এর মধ্যে সময়ের সঙ্গে রক্তচাপ ও ইনসুলিন প্রতিরোধের প্রবণতা পর্যবেক্ষণের সুবিধা রয়েছে।

ফলে নতুন পিক্সেল ডিভাইসগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য আরও সহজে পর্যবেক্ষণ করতে পারবেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...