| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধ হতে পারে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ১৭:৫১:৩৬
৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোটিশের জবাব সন্তোষজনক না হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করা হতে পারে। ফলে বন্ধ হয়ে যেতে পারে তাদের বেতন-ভাতাও।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি প্রতিষ্ঠানের প্রধানকে বুধবার (১২ আগস্ট) নোটিশ দেওয়ার কথা রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২৯টি প্রতিষ্ঠানকেও এ প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

নোটিশ পাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। কেন তাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে।

বোর্ড সূত্র বলছে, প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীর এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করা হতে পারে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কাদের এমপিও সুবিধা বন্ধ হতে পারে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের ফল খারাপ হওয়ার জন্য শুধু একজন ব্যক্তিকে দায়ী করা যায় না। তাই ব্যবস্থা নেওয়া হলে পুরো প্রতিষ্ঠানের শিক্ষকরা এর আওতায় আসতে পারেন।

এদিকে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। অর্থাৎ প্রায় ৭ লাখ পরীক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...