| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ১৪:৪৯:৩১
পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল নিয়ে সচিব কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক হয়। এতে তিনটি পৃথক বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সচিব কমিটি নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নেরও সুপারিশ করেছে। প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি।

তিনি আরও জানান, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদন যাচাই-বাছাই করে সচিব কমিটি সুপারিশ তৈরি করেছে। এখন এসব সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...