| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা হবে আজ

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ১১:২৮:৫০
ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা হবে আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেছে কি না, সে তথ্য যাচাই শেষে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করা হবে।

চাঁদ দেখা গেলে যেভাবে জানাতে হবে

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশের কোনো স্থানে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করতে বলা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো:

০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭

চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা ও যাচাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ ঘোষণা করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...