| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১২ ০৮:০৩:০১
একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের অন্যতম আগ্রহের বিষয় হলো বিভিন্ন কলেজে ভর্তি ফি ও অন্যান্য খরচ কত হতে পারে।

নীতিমালা অনুযায়ী, কলেজের ধরন, এলাকা ও শিক্ষার মাধ্যমভেদে একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি

- ঢাকা মহানগর: বাংলা ও ইংরেজি ভার্সনে ৫,০০০ টাকা

- অন্যান্য মহানগর: ৩,০০০ টাকা

- জেলা পর্যায়: ২,০০০ টাকা

- উপজেলা ও মফস্বল: ১,৫০০ টাকা

নন-এমপিও কলেজে ভর্তি ফি

ঢাকা মহানগরে বাংলা ভার্সনে ৭,৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮,৫০০ টাকা।

অন্যান্য মহানগরে বাংলা ভার্সনে ৫,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৬,০০০ টাকা। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে ২,৫০০ টাকা। উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২,৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা।

বোর্ড ফি কত?

ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষার্থীকে বোর্ড নির্ধারিত মোট ৩৩৫ টাকা দিতে হবে। এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ৫০ টাকা, রোভার/রেঞ্জার ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ৭ টাকা, বিএনসিসি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ভাতা ১০০ টাকা।

যেভাবে আবেদন করবেন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। এসএসসির ফল, জিপিএ, কোটা থাকলে তা এবং পছন্দক্রমের ভিত্তিতে বোর্ড একটি কলেজ বরাদ্দ করবে।

তবে নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ ও হলি ক্রস কলেজের মতো কিছু প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষা বা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা ডিপ্লোমা ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর ভর্তি প্রক্রিয়াও পৃথক নিয়মে সম্পন্ন হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বড় ধরনের পরিবর্তন নেই। এসএসসি ও সমমানের ফল প্রকাশের পরই ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...