| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৃতরা কি আমাদের কথা শুনতে পায়!

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১১ ২১:৫৯:১১
মৃতরা কি আমাদের কথা শুনতে পায়!

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর পর মানুষ কি তার গোসল, কাফন-দাফন, জানাজা কিংবা স্বজনদের কান্না ও কথাবার্তা শুনতে বা অনুভব করতে পারে? সামাজিক যোগাযোগমাধ্যমের এক লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহর কাছে এমন প্রশ্ন করেন এক ব্যক্তি।

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন-দাফন করা কিংবা জানাজার সময় স্বজনদের কান্না ও কথাবার্তা সে পুরোপুরি শুনতে বা অনুভব করে, এমন সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না।

তবে মৃত্যুর পর মৃত ব্যক্তি দুনিয়ার কিছু শব্দ শুনতে বা কোনো বিষয় অনুভব করতে পারে, এমন দুটি হাদিসের কথা উল্লেখ করেন তিনি।

দাফনের পর জুতার শব্দ শোনা

শায়খ আহমাদুল্লাহ বলেন, সহিহ বুখারিতে আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, কোনো ব্যক্তিকে দাফন করার পর তার স্বজনরা যখন ফিরে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়।

এ থেকে বোঝা যায়, দাফনের পর স্বজনদের চলাফেরা বা কবর জিয়ারতের বিষয়টি মৃত ব্যক্তি কোনোভাবে অনুভব করতে পারে। তবে এটি কীভাবে ঘটে, তা আল্লাহই ভালো জানেন।

কবর জিয়ারতে সালামের জবাব

তিনি আরও বলেন, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে কবর জিয়ারত ও সালাম দেওয়ার বিষয়টি এসেছে। কোনো ব্যক্তি পরিচিত মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে সালাম দিলে মৃত ব্যক্তি তা অনুভব করতে পারে এবং আল্লাহর ইচ্ছায় সালামের জবাব দেওয়ার সক্ষমতা লাভ করে।

এসব বর্ণনা থেকে বোঝা যায়, দাফনের পর কবর জিয়ারত করে সালাম দিলে মৃত ব্যক্তি তা কোনোভাবে অনুভব করতে পারে এবং জবাব দেওয়ার ক্ষমতাও আল্লাহ তাকে দিতে পারেন।

তবে দাফনের আগে গোসল, কাফন-দাফন বা জানাজার সময় স্বজনদের কথা, কান্না ও আচরণ মৃত ব্যক্তি শুনতে বা অনুভব করতে পারে কি না, এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না বলে জানান শায়খ আহমাদুল্লাহ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...