| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৮ ১৯:৪৫:৪৩
দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত দামে সোনা বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

আজকের সোনার দাম

প্রতি ভরি ২২ ক্যারেট সোনা: ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

প্রতি ভরি ২১ ক্যারেট সোনা: ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা

প্রতি ভরি ১৮ ক্যারেট সোনা: ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা

প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা

এখানে প্রতি ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এক দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

এর আগে শুক্রবার (৭ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এর এক দিন পরই আবার সোনার দাম বাড়ানো হলো।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

আজকের রুপার দাম:

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা

সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...