| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে ঘিরে ভারতের উদ্দেশে নতুন বার্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৬ ১২:১৪:৩৩
শেখ হাসিনাকে ঘিরে ভারতের উদ্দেশে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় বাংলাদেশ সরকার গভীর অসন্তোষ প্রকাশ করছে।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর বলে সরকার মনে করে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি এবং জাতিসংঘের তথ্য-উপাত্তকে অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হিসেবে বিবেচিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছে এবং অতীতের কর্তৃত্ববাদী শাসনে ফিরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো অজুহাতে শেখ হাসিনাকে গণমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং এটি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার মনে করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...