| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৭ ১৪:১৮:০৯
টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক: দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় পণ্য টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই এই কণা পাওয়া গেছে।

গবেষকদের মতে, মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণা, যা খালি চোখে দেখা যায় না। দাঁত ব্রাশ করার সময় এসব কণার একটি অংশ অনিচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করতে পারে। অবশিষ্ট অংশ পানি প্রবাহের মাধ্যমে নদী, খাল ও সমুদ্রে গিয়ে পরিবেশ দূষণের কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, যকৃত, কিডনি, প্লাসেন্টা, শুক্রাণু এবং মস্তিষ্কের টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষণাগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এসব কণা প্রদাহ সৃষ্টি, হরমোনের ভারসাম্য নষ্ট, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়া, হৃদ্‌রোগ, স্নায়ুতন্ত্রের সমস্যা এবং প্রজননস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এসব সম্ভাব্য প্রভাবের মাত্রা ও কারণ-সম্পর্ক নিয়ে গবেষণা এখনও চলমান।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেত্রে উৎপাদন ব্যয় কমানো বা নির্দিষ্ট বৈশিষ্ট্য অর্জনের উদ্দেশ্যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে। যদিও বিশ্বের অনেক দেশ প্রসাধনী ও টুথপেস্টে মাইক্রোবিডস ব্যবহারে নিষেধাজ্ঞা বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। গবেষকদের মতে, এ ধরনের উপাদান সম্পর্কে স্পষ্ট তথ্য না দেওয়া ভোক্তাদের জন্য উদ্বেগের বিষয়।

শিশুদের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি বলে মনে করা হয়। কারণ, দাঁত ব্রাশ করার সময় অনেক শিশু অনিচ্ছাকৃতভাবে টুথপেস্ট গিলে ফেলে। ফলে তাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাবনা তুলনামূলক বেশি হতে পারে।

গবেষণায় যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে মেডিপ্লাস ফ্লোরাইড জেল, ক্লোজআপ রেড হট, ক্লোজআপ মেন্থল ফ্রেশ, কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলা, সিগন্যাল গ্রিন টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট, হিমালয়া কমপ্লিট কেয়ার, সেনসোডাইন ফ্রেশ মিন্ট, পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট, হোয়াইট প্লাস রেড, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল, সিগন্যাল হোয়াইটেনিং, মেরিল বেবি (স্ট্রবেরি), মেডিপ্লাস টিজিপি, এমপিএম হারবাল, মেডিপ্লাস ডিএস, পেপসোডেন্ট জার্মিচেক, মেরিল বেবি (অরেঞ্জ), ম্যাজিক হারবাল, মেসওয়াক, ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে, ডেন্টিন জেল, পেপসোডেন্ট কিডস (অরেঞ্জ), ক্লোজআপ লেমন সি সল্ট, ব্রাশ আপ হোয়াইটেনিং জেল এবং হোয়াইট প্লাস প্রো সেনসিটি।

অন্যদিকে, যেসব টুথপেস্টে শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি, সেগুলো হলো প্যারোডন্ট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার, জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), সেনসোডাইন ফ্রেশ জেল, কোলগেট ম্যাক্সফ্রেশ, ক্লোজআপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, কোডোমো (অরেঞ্জ) এবং কোলগেট অ্যাকটিভ সল্ট।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, টুথপেস্ট কেনার আগে এর উপাদান সম্পর্কে যতটা সম্ভব জেনে নেওয়া, অপ্রয়োজনীয় প্লাস্টিকযুক্ত পণ্য এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে ভেষজ বা বিকল্প পণ্য বেছে নেওয়া উচিত। একই সঙ্গে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং বাজার তদারকি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...