| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

অবশেষে জানা গেল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৭ ১০:১৮:০৭
অবশেষে জানা গেল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। তাদের পাশাপাশি ফল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় সেই উৎকণ্ঠা আরও বেড়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ৩০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ডগুলো যদি ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারে, তাহলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, ২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান থাকায় শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। এছাড়া ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ ২০ মে শেষ হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেয়। আগের বছরগুলোর তুলনায় এবার পরীক্ষায় বহিষ্কারের ঘটনাও ছিল উল্লেখযোগ্যভাবে কম।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...